২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আবার টেলিফোন সেট তৈরি শুরু

সাত বছর পর বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) আবারও টেলিফোন সেট তৈরি শুরু করেছে। সোমবার থেকেই শুরু হয়েছে তৈরি সেট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ। টঙ্গীতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব এ কারখানাটিতে আগে টেলিফোন সেট তৈরি করা হলেও ২০০২ সাল থেকে তা বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছর পর বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) আবারও টেলিফোন সেট তৈরি শুরু করেছে। সোমবার থেকেই শুরু হয়েছে তৈরি সেট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ। টঙ্গীতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব এ কারখানাটিতে আগে টেলিফোন সেট তৈরি করা হলেও ২০০২ সাল থেকে তা বন্ধ রয়েছে। টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ বিরতির পর শনিবার থেকে টেশিসের কারখানায় ল্যান্ড টেলিফোন সেট তৈরি শুরু হয়েছে। কারখানা থেকে বর্তমানে প্রতিদিন গড়ে দুইশ' টেলিফোন সেট সরবরাহ করা হচ্ছে।" ১৯৬৩ সালে জার্মান কোম্পানি সিমেন্সের সঙ্গে যৌথ বিনিয়োগে টেলিফোন প্রযুক্তি উৎপাদনের জন্য টেশিসের জ