২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসআই পদ্ধতি অব্যাহত রাখার পক্ষে ব্যবসায়ী মহল

জাতীয় রাজস্ব বোর্ড সক্ষমতা অর্জন না করা পর্যন্ত প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) অব্যাহত রাখার পক্ষে অভিমত দিয়েছে দেশের ব্যবসায়ী মহল। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত 'বাংলাদেশে পিএসআই ব্যবস্থা: পরিপ্রেক্ষিত ও ভবিষ্যত কর্মকৌশল' শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা এ অভিমত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ড সক্ষমতা অর্জন না করা পর্যন্ত প্রাক জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) অব্যাহত রাখার পক্ষে অভিমত দিয়েছে দেশের ব্যবসায়ী মহল। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত 'বাংলাদেশে পিএসআই ব্যবস্থা: পরিপ্রেক্ষিত ও ভবিষ্যত কর্মকৌশল' শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা এ অভিমত দেন। পণ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাকিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক পরিদর্শন, যাচাই ও মূল্য নির্ধারণের পর পণ্যের বর্ণনা, পরিমাণ, গুণগত মান, মূল্য ও শুল্ক শ্রেণীবিন্যাস সম্পর্কিত প্রত্যয়নপত্র প্রদানই পিএসআই পদ্ধতি। বিশ্বকে পাঁচটি ব্লকে ভাগ করে চারটি কোম্পানি এজন্য কাজ করছে। আগামী ৩১ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হবে। সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ১০ বছর ধরে পিএসআই পদ্ধতি চললেও তিনি মনে করেন এটি মোটেও হিতকর হয়নি। "এটার মেয়াদকাল কখনোই নির্ধারণ করা হয়নি। অ্যাডহক ভিত্তিতে এটি নবায়ন করা হয়েছে যা কিনা সত্যিকার অর্থে সমস্যাই সৃষ্টি করেছে", বলেন তিনি। আবুল মুহিত বলেন, "এ ইস্যুতে কখনো কোনো নিরীক্ষা হয়নি এবং আর এটি এনবিআর-এর ব্যর্থতা।" পিএসআই কোম্পানিগুলোর কথিত অনিয়মের ব্যাপারে আন্তর্জাতিক অডিটর নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত এটি আর বাস্তবায়ন হয়নি। অর্থমন্ত্রী আরো জানান, শুল্ক বিভাগের সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় এ পদ্ধতি বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ব্যবসায়ী স