২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি পরিচালনা: এছাক ব্রাদার্সের চুক্তি বাতিল

অবশেষে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় এছাক ব্রাদার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এ সিদ্ধান্ত নেয়। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বৃহস্পতিবার এছাক ব্রাদার্সের সঙ্গে করা চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি। এটা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছিলো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবশেষে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় এছাক ব্রাদার্সের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এ সিদ্ধান্ত নেয়। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বৃহস্পতিবার এছাক ব্রাদার্সের সঙ্গে করা চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি। এটা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছিলো।" দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়টির তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরে নতুন আরও কিছু কাজের প্রয়োজনে এছাক ব্রাদার্সের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছি।" এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, বৃহস্পতিবারই ফ্যাক্সযোগে মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। সিসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষ গত ২ ফেব্র"য়ারিতে এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি করে। গত বছরের নভেম্বরে আহবান করা দরপত্র অনুযায়ী এছাক ব্রাদার্স সর্বনিু দরদাতা হলে মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানকে কাজ দেয়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী চবক এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ মুহূর্তে নৌ পরিবহন মন্ত্রণালয় এ চুক্তি করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে সাবেক নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন অনিয়মের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি এ অনিয়মের তদন্ত শুরু করে। তদন্তে তারা সাবেক উপদেষ্টা মতিন এবং নৌ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আট কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পান। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে সংসদীয় কমিটি এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার অনুমোদন বাতিল করে নতুন করে দরপত্র আহবান করার সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয় এছাক ব্রাদার্সকে কার্যাদেশ দেওয়ার আদেশ বাতিল না করে তা স্থগিত করে। পরে নৌ পরিবহন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। এরপরই বৃহস্পতিবার চুক্তি বাতিলের নির্দেশ দেয়। সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাইফ পাওয়ার টেকের চুক্তির মেয়াদ গত জুন মাসে শেষ হয়। এরপর নতুন অপারেটর হিসেবে এছাক ব্রাদার্সের কাজ শুরুর কথা ছিল। কিন্তু অনিয়মের অভিযোগ ওঠায় মন্ত্রণালয় নতুন চুক্তি স্থগিত করে বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেককে পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দেয়। সর্বশেষ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ১০ নভেম্বর পর্যন্ত সাইফ পাওয়ার টেকের কাজের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেয়। নভেম্বরে ডাকা দরপত্র অনুযায়ী এছাক ব্রাদার্স সিসিটিতে প্রতি কন্টেইনার ওঠানামার ফি হিসেবে ৩০৪ টাকা এর দর প্রস্তাব করে। সাইফ পাওয়ার টেক তৃতীয় সর্বনিু দরদাতা হয় ৫০৫ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২১৫০ ঘ.