২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে সাধারণ সূচকে রেকর্ড

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) মঙ্গলবার সাধারণ সূচকের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে এদিন সাধারণ সূচক বা ডিজিইএন ৩২৫১ দশমিক ৭৯ এ দাঁড়ায়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯২৪ কোটি টাকায়। এর আগে গত বছরের জুন মাসে সাধারণ সূচক সর্বোচ্চ ছিল; ৩২০৭ দশমিক ৮৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) মঙ্গলবার সাধারণ সূচকের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে এদিন সাধারণ সূচক বা ডিজিইএন ৩২৫১ দশমিক ৭৯ এ দাঁড়ায়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯২৪ কোটি টাকায়। এর আগে গত বছরের জুন মাসে সাধারণ সূচক সর্বোচ্চ ছিল; ৩২০৭ দশমিক ৮৯। বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানির শেয়ার এবং বেক্সিমকো, এসিআই ও ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বেড়ে যাওয়ায় মঙ্গলবার এ রেকর্ড হয়েছে। ডিএসই'র সাবেক প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা দিয়ে বোঝা যায় যে বাজারে অর্থ প্রবাহ অপর্যাপ্ত নয়। পুঁজি বাজারের বিষয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।" তবে বাজারের এ তেজিভাবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মিউচুয়াল ফান্ড অপারেটর ইওয়ার সাঈদ বলেন, "চাহিদার চেয়ে শেয়ারের সরবরাহ কম থাকায় বাজার এমনিতেই কিছুটা অতি মূল্যায়িত।" এআইএমএস এর এ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরও বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রচুর অলস অর্থ বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। যার ফলে বাজার আরো অতি মূল্যায়িত হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/জিএনএ/১৬৪৩ ঘ.