ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশীরা ২৭০ কোটি ৮৪ লাখ (২ দশমিক ৭১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
এটা গত ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৭ কোটি ১৬ লাখ ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সোমবার এ তথ্য প্রকাশ করে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রেমিটেন্স কিছুটা কমেছে। আগস্ট মাসে অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রবাসীরা ৯৩ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন।
সেপ্টেম্বর মাসে তা কমে ৮৮ কোটি ৭৯ লাখ ডলারে নেমে আসে।
তবে গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে এবারের সেপ্টেম্বরে ৯ কোটি ৭২ লাখ ডলার বেশি রেমিটেন্স দেশে এসেছে। গত বছরের সেপ্টেম্বরে ৭৯ কোটি ৪২ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল।
বিশ্ব অর্থনীতির চলমান মন্দা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান স
bdnews24