২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

বন্দরনগরীতে তৃতীয় রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বাসস্থানের চাহিদা মেটাতে তিনদিনের এ মেলার আয়োজন করেছে রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার। একটি পরিকল্পিত নগরী ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান রিহ্যাব কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বন্দরনগরীতে তৃতীয় রিহ্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বাসস্থানের চাহিদা মেটাতে তিনদিনের এ মেলার আয়োজন করেছে রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টার। একটি পরিকল্পিত নগরী ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান রিহ্যাব কর্মকর্তারা। বুধবার দুপুরে চিটাগাং ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাব-এর সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় চিটাগাং ক্লাব টেনিস কোর্টে এ মেলার উদ্বোধন করবেন নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ আখতার উদ্দিন। আয়োজকরা জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। এতে স্টল থাকবে ৪৮টি। সীমিত সামর্থ্যের ক্রেতাদের চাহিদা পূরণে তারা সক্ষম হবেন বলে আশা করছেন। আয়োজকরা বন্দরনগরীর সবুজ ও পাহাড়ি পরিবেশ বজায় রেখে এই শহরে আবাসন সৃষ্টিতে পরিকল্পিত নীতিমালা প্রণয়ণের দাবি জানান। এজন্য তারা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। ১ ফেব্র"য়ারি সন্ধ্যায় মেলার সমাপণী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়