২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে গাড়ি জট, দণ্ডভাড়া আরোপের সিদ্ধান্ত

আমদানিকারকরা ধীর গতিতে গাড়ি ছাড় করানোর কারণে চট্টগ্রাম বন্দরে আবারও তীব্র গাড়িজট সৃষ্টি হয়েছে। খালাসের অপেক্ষায় পড়ে থাকা গাড়ির বহর দিন দিন লম্বা হচ্ছে। কর্তৃপক্ষ বলছেন, বন্দরের অভ্যন্তরে গাড়ি রাখার শেডগুলোর ধারণা ক্ষমতার দ্বিগুণ গাড়ি জমে গেছে। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ ৩১ জানুয়ারি থেকে দণ্ডভাড়া (পেনাল রেন্ট) আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আমদানিকারকরা ধীর গতিতে গাড়ি ছাড় করানোর কারণে চট্টগ্রাম বন্দরে আবারও তীব্র গাড়িজট সৃষ্টি হয়েছে। খালাসের অপেক্ষায় পড়ে থাকা গাড়ির বহর দিন দিন লম্বা হচ্ছে। কর্তৃপক্ষ বলছেন, বন্দরের অভ্যন্তরে গাড়ি রাখার শেডগুলোর ধারণা ক্ষমতার দ্বিগুণ গাড়ি জমে গেছে। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ ৩১ জানুয়ারি থেকে দণ্ডভাড়া (পেনাল রেন্ট) আরোপের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, দণ্ডভাড়া আরোপ না করার জন্য অনুরোধ করেছেন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা নেতারা। চলতি অর্থবছরের (২০০৮-০৯) শুরুতে জুলাই মাসে শুল্ক জটিলতার পর থেকে বন্দরে গাড়ির জট বাড়তে শুরু করে। এ জট জানুয়ারি পর্যন্তও অব্যাহত রয়েছে। গাড়ির চাপ কমাতে বন্দর কর্তৃপক্ষ আগেও কয়েক দফা দণ্ডভাড়া আরোপ করে। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বন্দর ও বারভিডা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়ি নিয়ে প্রতিমাসে গড়ে দুটি জাহাজ বন্দরে ভেড়ে। এদিকে, বাংলাদেশ রিকন্ডিশনড ভ্যাহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস এসোসিয়েশনের (বারভিডা) নেতারা মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দণ্ডভাড়া আরোপ না করার অনুরোধ করেছেন। এছাড়া তারা বন্দরে বন্দর রাখার জন্য শেড বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। বারভিডা নেতারা বলছেন, জাতীয় ও উপজেলা নির্বাচন এবং বছরের শেষ পর্যায়ের ব্যবসা সংক্রান্ত নানান ব্যস্ততার গাড়ি ছাড় করাতে বিলম্ব হয়েছে। আগামী দু/তিন মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তারা আশা করছেন। বারভিডা নেতাদের সঙ্গে বৈঠকে বন্দর চেয়ার কমডোর আর ইউ আহমেদ জানান, বর্তমানে পাঁচ হাজার ৩২২টি গাড়ি বন্দরে ছাড় করানোর অপেক্ষায় পড়ে আছে। অথচ বন্দরে চারটি গাড়ি রাখার শেডের ধারণ ক্ষমতা দুই হাজার ৮০০। বাড়তি গাড়ি রাখার গিয়ে বন্দরের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। চাহিদা মেটাতে বহুতলবিশিষ্ট শেড র্নিমাণের পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের আছে বলে তিনি জানান। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, "দণ্ডভাড়া আরোপের উদ্দেশ্য বেশি টাকা আদায় করে বন্দরকে লাভবান করা নয়। বরং আমদানিকারকদের এ বার্তা পৌঁছানো যে কর্তৃপক্ষ গাড়ি রাখতে হিমশিম খাচ্ছে। তাই বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।" বারভিডা নেতাদের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ দণ্ডভাড়া আরোপের বিষয়টি পর্যালোচনা করবে বলে কমডোর জানান। আর ইউ আহমেদ জানান, সা