ঢাকা, ২৫ জনুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রোববার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন বোর্ডে জমা দিয়েছেন।
বিজিএমইএ'র পরিচালনা পর্ষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সমিতির ২০০৯-১০ পর্ষদের জন্য এর নির্বাচন হবে আগামী ২৪ ফেব্র"য়ারি।
আলোচিত এ নির্বাচনে বরাবরের মতো এবারও দুটি প্যানেল- ফোরাম ও সম্মিলিত পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০০৯-১০ মেয়াদের এ নির্বাচনে ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে সাত জন মোট ২৭ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিত এ ২৭ জনের মধ্য থেকে একজন সভাপতি, চার জন সহ-সভাপতিসহ বিজিএমইএ'র নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে।
প্যানেল দুটি হচ্ছে- ফোরাম ও সম্মিলিত পরিষদ। ফোরামের দলনেতা হচ্ছেন ডেকো গ্র"পের চেয়ারম্যান শাহদাৎ হোসেন কিরণ। আর সম্মিলিত পরিষদের দলনেতা হলেন বিজিএমইএ'র বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
অর্থাৎ পরিচালনা পর্ষদের ২৭ জন সদস্যের মধ্যে ফোরাম থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বেশিরভাগ প্রার্থী বিজয়ী হলে আগামী এক বছরের জন্য বিজিএমএই'র সভাপতি নির্বাচিত হবেন শাহদাৎ হোসেন কিরণ। আর সম্মিলিত পরিষদের সদস্যরা বিজয়ী হলে সভাপতি হবেন আব্দুস সালাম মুর্শেদী।
পরিচালনা পর্ষদের ২৭টি পদের বিপরীতে মোট ৭৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০২৫ঘ.
bdnews24