২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮-২৯ কলম্বোতে সার্ক জ্বালানি মন্ত্রীদের বৈঠক

সার্ক দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠক ২৮-২৯ জানুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে বাংলাদেশ অংশ নেবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং জ্বালানি সচিব এতে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সার্ক দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠক ২৮-২৯ জানুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে বাংলাদেশ অংশ নেবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং জ্বালানি সচিব এতে অংশ নেবেন। বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলো জ্বালানি নিরাপত্তা সহায়তা বাড়ানোর উপায় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে। দেশগুলোর মধ্যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য গ্রিড ইন্টারকানেক্টর এবং গ্যাস পাইপলাইন স্থাপন নিয়েও আলোচনা হবে। উত্তর-পশ্চিম এশিয়া থেকে পাকিস্তান-ভারত হয়ে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে কিভাবে গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত করা যায় তার উপায় খোঁজা হবে বৈঠকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১০৩ঘ.