ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেওয়া প্রতিশ্র"তির চেয়েও তাদের কাছে বেশি অর্থ সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
এডিবির ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝাও বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন, "এডিবি বাংলাদেশের সড়ক যোগাযোগ খাতে অনেক বিনিয়োগ করেছে। তারা পদ্মা সেতু বাস্তবায়নে মোট ৩৫০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। কিন্তু আমরা এডিবির কাছে আরো বেশি আর্থিক সহায়তা চেয়েছি।"
তিনি বলেন, "এডিবির ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করছি, তিনি দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।"
বাংলাদেশে এডিবির অর্থায়নে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।
এডিবির ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, "এডিবি যে অঞ্চলের ব্যাংক, আমরা সে এলাকার অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, তারা (সরকার) ভালোভাবেই দক্ষতার সঙ্গে কাজ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এজে/জিএনএ/১৩২৮ ঘ.
bdnews24