ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী তিন বছরের মধ্যে সরকারের রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট একীভূত করে একটি বাজেট দেওয়া হবে।
এর ফলে বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি তা বৈদেশিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় এনইসি দপ্তরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন অর্থমন্ত্রী এ কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ যে কঠোর অবস্থান নিয়েছে তাতে আগামীতে বৈদেশিক সাহায্য বাড়বে বলে এসময় আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক সাহায্য বাড়ানোর বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে উলে
bdnews24