২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটের মধ্যেও রপ্তানি প্রবৃদ্ধি ২৬ দশমিক ৮০ শতাংশ

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব দেশের রপ্তানি খাতে এখনও পড়েনি। নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিশ্ব মন্দার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার যে আশঙ্কা ছিল তা এখন অনেকটাই 'কেটে' গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

আব্দুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব দেশের রপ্তানি খাতে এখনও পড়েনি। নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিশ্ব মন্দার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার যে আশঙ্কা ছিল তা এখন অনেকটাই 'কেটে' গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০০৮-০৯ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৬৫৫ কোটি ১৫ লাখ ডলারের রপ্তানি আয় দেশে এসেছে, যা গত ২০০৭-০৮ অর্থ বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৫১৬ কোটি ৬৬ লাখ ডলারের রপ্তানি আয় দেশে আসে। তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ১২৯ কেটি ৭৫ লাখ ডলার রপ্তানি আয় দেশে এসেছে, যা আগের বছরের (২০০৭ সাল) নভেম্বর মাসের তুলনায় ১৩ দশমিক ৩৭ শতাংশ বেশি। আর গত বছরের অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে রপ্তানি আয় বেড়েছে ৪৯ দশমিক ৫৩ শতাংশ। ২০০৭ সালের নভেম্বর মাসে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে মোট ১১৪ কোটি ৪৫ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা দেশে এসেছিল। ২০০৮ সালের অক্টোবর মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৮৬ কোটি ৭৭ লাখ ডলার। সা