২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দাগামী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়েছে

যান্ত্রিক গোলযোগের কারণে ফিরে আসা বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইটটি সোমবার বিকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। তবে আগের উড়োজাহাজটির বদল হয়েছে। নতুন একটি উড়োজাহাজে করে দুবাই হয়ে জেদ্দার পথে রওনা হয়েছেন যাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক গোলযোগের কারণে ফিরে আসা বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইটটি সোমবার বিকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। তবে আগের উড়োজাহাজটির বদল হয়েছে। নতুন একটি উড়োজাহাজে করে দুবাই হয়ে জেদ্দার পথে রওনা হয়েছেন যাত্রীরা। বিমানের জেদ্দাগামী উড়োজাহাজটি রোববার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগের কারণে বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসমিন আক্তার সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ফ্লাইটটির যাত্রীরাসহ আরও কিছু যাত্রী বিকাল ৪টার অপর একটি উড়োজাহাজে করে তাদের গন্তব্যে রওনা হয়েছেন।" জরুরি অবতরণকারী বিমানটিতে ৪১৭ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন। বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিস) শফিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীদের রাতে ঢাকার বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, "বিশেষজ্ঞরা বিমানটির যান্ত্রিক ত্র"টি খুঁজে পেয়েছেন। মেরামতের কাজ চলছে।" বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১১টায় উড্ডয়নের ২৫ মিনিট পর বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সিরাজুল ইসলাম বলেন, এরপর বিমানটি ফিরে এসে পৌনে একটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ল্যান্ডিং এর সময় সম্ভাব্য অগ্নিকাণ্ড এড়াতে বিমানটি থেকে বেশিরভাগ জ্বালানি ফেলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এমআই/১৭৩৫ ঘ.