২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খাতের জন্য আইডিবির কাছে ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ

ভোলায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সংস্কার এবং গভীর সাগর থেকে তেল-গ্যাস উত্তোলনসহ চারটি প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ৫৫ কোটি ৪০ লাখ ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সংস্কার এবং গভীর সাগর থেকে তেল-গ্যাস উত্তোলনসহ চারটি প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ৫৫ কোটি ৪০ লাখ ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার সাংবাদিকদের জানান, গত বুধবার জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সভাপতি আহমেদ মোহাম্মদ আলীর সঙ্গে দেখা করে তিনি এসব প্রকল্পের জন্য ঋণ চেয়েছেন। উপদেষ্টা বলেন, "ভোলায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ৯ কোটি ৬০ লাখ ডলার, ইস্টার্ণ রিফাইনারির সংস্কারের জন্য ১৯ কোটি ১০ লাখ ডলার, গভীর সাগর থেকে তেল গ্যাস উত্তোলনের জন্য ৯ কোটি ডলার এবং তিস্তা ব্যারেজের দ্বিতীয় ধাপের কাজের জন্য ১৭ কোটি ৭০ লাখ ডলারের ঋণ সহায়তা চেয়েছি আমরা।" এছাড়া তেল কেনার জন্য প্রতিবছর বাংলাদেশকে দেওয়া আইডিবির ঋণ একশ কোটি ডলার থেকে বাড়ানো এবং এই ঋণের সুদের হার কমানোর জন্যও আইডিবির সভাপতিকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে মির্জ্জা আজিজ জানান। এসব প্রস্তাবে আইডিবি ইতিবাচক মনোভাব দেখিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "আইডিবির সভাপতি জানিয়েছেন, তারা বাংলাদেশে তাদের প্রকল্প স