২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিওতে অংশ নেওয়ার সময় বাড়িয়েছে জিপি

গ্রামীণফোন স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্ট অফারিং (পিপিও)-এ অংশ নেওয়ার সময় বাড়িয়েছে। তবে এর কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্ট অফারিং (পিপিও)-এ অংশ নেওয়ার সময় বাড়িয়েছে। তবে এর কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে বিডিনিউজের পক্ষ থেকে গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের গণযোগাযোগ বিভাগের কর্মকর্তা সৈয়দ তালাত কামাল জানান, এ ব্যাপারে সময় ঠিক হয়নি। তিনি জানান, তারা আশা করছেন এটি সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে। তবে এরপরও গ্রামীণফোন আরও সময় দিতে পারে বলে জানান তালাত কামাল। বিজ্ঞপ্ততিতে বলা হয়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবস্থা পর্যালোচনা ও তহবিল সংগ্রহের জন্য আরও সময় দেওয়া দরকার- এ ধরনের চিন্তা-ভাবনা থেকেই গ্রামীণফোন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এবং প্রতিষ্ঠানের সাফল্য ভবিষ্যত শেয়ারহোল্ডারদের মধ্যে ভাগ করতে প্রাথমিক শেয়ার ছাড়ার ব্যাপারে গ্রামীণফোন বদ্ধপরিকর। বৈশ্বিক বিনিয়োগ বাজারের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে দ্বিধাগ্রস্ত। এ অবস্থায় সম্ভাবনাময় বিনিয়োগকারীদের গ্রামীণফোনে বিনিয়োগের ব্যাপারে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে গ্রামীণফোন এসব ইস্যুতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত ২১ জুলাই পরিচালনা পর্ষদের এক বৈঠকে আইপিও ছাড়ার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামীণফোনের। ২৯ জুলাই আইপিও ছাড়ার অনুমতি চেয়ে এসইসি'র কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৮২৯ ঘ.