২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৫ ভাগ কারখানায় নির্ধারিত মজুরির চেয়ে বেশি দেয়া হয়: বিজিএমইএ

দেশের ৯৫ ভাগ পোশাক কারখানায় সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি পারিশ্রমিক দেয়া হয় বলে দাবি করেছেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৯৫ ভাগ পোশাক কারখানায় সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি পারিশ্রমিক দেয়া হয় বলে দাবি করেছেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংগঠনের এক ইফতার মাহফিলে তিনি বলেন, "দেশের ৯৫ ভাগ পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরির চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে থাকেন। প্রতি মাসেই তা পরিশোধ করছেন তারা।" এ করণে ৯৫ ভাগ পোশাক শ্রমিককে রাজপথে বিক্ষোভ করতে হয় না বলে মন্তব্য করেন তিনি। ২০১৩ সাল নাগাদ পোশাক খাতে আড়াই হাজার কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণের আশা প্রকাশ করে পারভেজ বলেন, "এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সঠিক নীতি নির্ধারণে আগামী নির্বাচিত সরকারের সহযোগিতা দরকার।" বর্তমানে এ খাত থেকে বছরে এক হাজার সাত কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। শ্রমিকদের কল্যাণের জন্য বিজিএমইএ'র বিভিন্ন উদ্যেগের বিবরণ দিয়ে পারভেজ জানান, বিজিএমইএ শ্রমিকদের জন্য ১০টি চিকিৎসা কেন্দ্র পরিচালনা করছে। শ্রমিকদের শিশুদের জন্য স্কুল চালাচ্ছে। এই শিশুদের মধ্য থেকে দুই হাজার মেধাবী শিক্ষার্থীকে প্রতি বছর বৃত্তি দিচ্ছে। দেশের প্রায় ২৫ লাখ মানুষ তৈরি পোশাক খাতে ওপর সরাসরি এবং আরো এক কোটি ২০ লাখ মানুষ পরোক্ষভাবে নির্ভরশীল বলে বিজিএমইএ সভাপতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/এমএইচবি/২১০৭ ঘ.