চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম নগরীর কিছু দোকানে এখনো চীন থেকে আমদানীকৃত বিক্রয় নিষিদ্ধ ও বিএসটিআই অনুমোদনবিহীন গুঁড়ো দুধ পাওয়া যাচ্ছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়ে ছয় কৌটা ইয়াশলি-১, ইয়াশলি-২ ও বেবি সুইট দুধের কৌটা জব্দ করে ভ্রাম্যমান আদালত।
'বেবি সুইট' ব্র্যান্ডের উৎপাদক সান কেয়ার এবং ইয়াশলি-১ ও ইয়াশলি-২ এর উৎপাদনকারী ইয়াশলি কোম্পানির দুধে মেলামাইন ধরা পড়ার কথা খোদ চীনা কর্তৃপক্ষই বাংলাদেশকে জানিয়েছে।
অনুমোদন ছাড়া এতদিন ধরে বাংলাদেশে ওই দুধ বিক্রি হলেও চীনে দুধে বিষাক্ত মেলামাইন ধরা পড়ার পর বিষয়টি আলোচনায় উঠে আসায় মাত্র কয়েকদিন আগে মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তা আটক করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান আরিফ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ইয়াশলি-১ ও ইয়াশলি-২ দুধের তিনটি করে ছয়টি কৌটা উদ্ধার করা হয়। অন্যদিকে, হাজীপাড়ার দোকান 'শামস স্টোর' থেকে দুটি বেবি সুইট দুধের কৌটা জব্দ করা হয়েছে।
তিনি জানান, বিক্রয় নিষিদ্ধ দুধ রাখার দায়ে আরিফ ডিপার্টমেন্টাল স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং শামস স্টোরকে সতর্ক করে দেওয়া হয়েছে।
রোববার এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ জানান, আমদানিকারক অলওয়ে ইয়াশলি ব্র্যান্ডের দুধের মান পরীক্ষা এবং নিবন্ধনের জন্য প্রায় ছয় মাস আগে একবার বিএসটিআই ও নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বললে পরে আর তারা আর যোগাযোগ করেনি।
কিন্তু অলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করলেও দৃশ্যত কোনও ধরণের অনুমোদন ছাড়াই তারা বাজারে ওই দুধ ছেড়ে নির্বিঘে
bdnews24