২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতির পারদ আবার চড়ছে

দেশে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ০৪ শতাংশ। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের দাবি, বর্তমান পেক্ষাপটে ১০ দশমিক ৮২ শতাংশ মূল্যস্ফীতি মোটেও বিপদজনক নয়। অন্যদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখতের মতে, আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার কোনো আশা নেই। বিবিএস বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য পাঠায়। এই পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮২ শতাংশ। তার আগের মাসে (জুন) ছিল ১০ দশমিক ০৪ শতাংশ। আর গত বছরের জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। এ হিসাবে এক মাসের ব্যবধানে (জুন-জুলাই) মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। আর এক বছরের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ পয়েন্ট। চলতি বছর জুলাই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ১৯ শতাংশ। আর খাদ্য বহির্ভুত খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। গত জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ এবং খাদ্য বহির্ভুত খাতে ৩ দশমিক ৫৪ শতাংশ। গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের জুলাই মাসে মূল্যস্ফীতি দুই অংক (১০ শতাংশ) ছাড়ানোর পর গত এপ্রিল মাসে তা বেশ খানিকটা কমে ৭ দশমিক ৬৬ শতাংশে নেমে আসে। মে মাসে তা আরও কমে ৭ দশমিক ৪৪ শতাংশ হয়। জুন-জুলাই মাসে তা আবার দুই অংক অতিক্রম করেছে।" তিনি বলেন, "দেশে এখন এক ধরনের ক্রান্তিকাল চলছে। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ার পাশাপাশি চাহিদাও বেড়ে গিয়েছিল। অন্যদিকে বাজারে টাকার প্রবাহও ছিল বেশি। মানুষজন চাহিদা মতো জিনিসপত্র কিনেছে। এ কারণে জুন থেকে তা আবার বাড়তে শুরু করেছে। জুলাই মাসে আরও বেড়েছে।" বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ১০ দশমিক ৮২ শতাংশ মূল্যস্ফীতি 'মোটেই বিপদজনক নয়' মন্তব্য করে গভর্নর বলেন, "পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মূল্যস্ফীতি আমাদের চেয়ে বেশি।" সালেহউদ্দিন আহমেদ বলেন, "আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেশ কমেছে। স্থানীয় বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আগামীতে মূল্যস্ফীতি আবার কমে আসবে।" তবে আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না অর্থনীতিবিদ জায়েদ বখত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম কমে এলেও স্থানীয় বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। অন্যদিকে সরকারের স