২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আবার দরপতন

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার শেয়ার বাজারে আবার দর পতন হয়েছে। টানা তিন দিন দরপতনের পর মঙ্গলবার পুঁজিবাজার কিছুটা চাঙা হলেও বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দেওয়ায় বুধবার লেনদেনে অংশগ্রহণকারী ৭০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। দেশের দুই বাজারে সূচকেও পতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার শেয়ার বাজারে আবার দর পতন হয়েছে। টানা তিন দিন দরপতনের পর মঙ্গলবার পুঁজিবাজার কিছুটা চাঙা হলেও বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দেওয়ায় বুধবার লেনদেনে অংশগ্রহণকারী ৭০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। দেশের দুই বাজারে সূচকেও পতন ঘটেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৮ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে ২৮৩৬ দশমিক ০৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে হয়েছে ২৩৯৫ দশমিক ৫৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ কমে ২৪০০ দশমিক ০৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৮ কোটি টাকার ২ কোটি ৭৬ লাখ ৩৫০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকার ৬০ লাখ ৭৭ হাজার ৭০১টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৯টির দাম কমেছে এবং চারটির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭৭ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ৮৬৪৪ দশমিক ৩৩ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৬ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে হয়েছে ৫৬৪১ দশমিক ৭৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৬ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে ৭৬৪০ দশমিক ৩০ পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম দশমিক ৯২ শতাংশ কমে হয়েছে ৫০৮ টাকা ৫০ পয়সা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ৫ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১২৩ টাকা ৫০ পয়সা হয়। বেক্সিমকোর শেয়ারের দাম এক দশমিক ৯৭ শতাংশ কমে ১৬১ টাকা ২০ পয়সায় হয়। গ্রামীণ ওয়ান: স্কিম টু এর শেয়ারের দাম ২ দশমিক ৫১ শতাংশ কমে ৫৫ টাকা ৩০ পয়সা হয়। এসিআইয়ের শেয়ার এক দশমিক ৬০ শতাংশ কমে ৫২২ টাকা ১০ পয়সা হয়েছে। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশের শেয়ারের দাম কমেছে। অন্যদিকে বিডি অনলাইন ও আইসিবি'র শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২১৬ ঘ.