ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশী সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোই এর লক্ষ্য।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে 'কৃষি ঋণ বিতরণ মনিটরিং কমিটি'র চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা একথা জানান।
কৃষিপ্রধান দেশ হলেও এরকম একটি গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর ঋণ দেওয়ার বিষয়টি তাদের ইচ্ছাধীন। আর বিদেশী ব্যাংকগুলো ভালো ব্যবসা করলেও এখাতে কোনও ঋণ দেয় না।
মঙ্গলবার সকালে কৃষি ঋণ বিতরণ মনিটরিং কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, "সা
bdnews24