২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্কটাডের বাণিজ্য ও উন্নয়ন বোর্ডের প্রেসিডেন্ট দেবপ্রিয়

জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে এক বছরের জন্য জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন সংস্থার (আঙ্কটাড) বাণিজ্য ও উন্নয়ন বোর্ডের (টিডিবি) সভাপতি নির্বাচিত করা হয়েছে। সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে এক বছরের জন্য জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন সংস্থার (আঙ্কটাড) বাণিজ্য ও উন্নয়ন বোর্ডের (টিডিবি) সভাপতি নির্বাচিত করা হয়েছে। সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। জাতিসংঘের ১৯৩টি দেশের প্রতিনিধিদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রদূত ড. দেবপ্রিয়কে এ পদে নির্বাচিত করা হয়েছে বলে বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, ইউএনসিটিএডি'র দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ এই বাণিজ্য ও উন্নয়ন বোর্ড (টিডিবি)। এ বছরের শুরুতে ঘানার আক্রায় ইউএনসিটিএডি'র সম্মেলনে গৃহীত নির্দেশনা ও নীতিমালা বাস্তবায়নে টিডিবি প্রেসিডেন্ট হিসেবে ইউএনসিটিএডিকে নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত সা