আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের চাপের মুখে বেসরকারি ব্যাংকগুলোতে আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান (সেপ্রড) ধীরে ধীরে কমে এলেও বিদেশি ব্যাংকগুলোতে এই পার্থক্য বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, এ ব্যাপারে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য (৩০ জুন, ২০০৮) অনুযায়ী, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনায় দেশের ৩০টি বেসরকারি ব্যাংকের গড় সেপ্রড ৫ দশমিক ০৯ শতাংশ পয়েন্টে নেমে এসেছে। গত মার্চ শেষে এসব ব্যাংকের গড় স্প্রেড ছিল ৫ দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট।
অন্যদিকে জুন শেষে ৯টি বিদেশি ব্যাংকের গড় সেপ্রড দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট। মার্চ শেষে এসব ব্যাংকের স্প্রেড ছিল গড়ে ৮ দশমিক ২১ শতাংশ পয়েন্ট।
এর আগে স্প্রেড কমানোর নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে একটি পরিপত্র জারি করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি ব্যাংকগুলো আমাদের নৈতিক চাপে সারা দিয়ে স্প্রেড কমিয়ে আনছে। এটি ইতিবাচক। তবে বিদেশি ব্যাংকগুলো এ ব্যাপারে তেমন সাড়া দিচ্ছে না। এ ব্যাপারে আমরা তাদের চাপও দিতে পারি না।"
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আলাদা বৈঠক করা হবে বলে জানান গভর্নর।
বিদেশি ব্যাংকগুলো অবস্থান ব্যখ্যা করতে গিয়ে সিটি ব্যাংক এন এ'র ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার মামুন রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশি ব্যাংকগুলো যে ঋণ দেয় তার একটি বড় অংশই ভোক্তা ঋণ (কনজ্যুমার ক্রেডিট)। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও (এসএমই) এ ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। এ দুই খাতেই ঋণের ঝুঁকি বেশি। এ কারণে সুদের হারও বেশি। আর বিদেশি ব্যাংকগুলোর আমানতের সুদের হার সাধারণত কমই থাকে।"
এ দুই কারণে বিদেশি ব্যাংকগুলোর
bdnews24