২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় পুঁজিবাজারে মন্দা

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকায় বুধবারও শেয়ার বাজারে দরপতন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকায় বুধবারও শেয়ার বাজারে দরপতন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৪ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ২০ শতাংশ কমে ২৭৯৭ দশমিক ৩১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৫ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ২৩৯০ দশমিক ৬৭ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে ২৪১৮ দশমিক ৭৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৯ কোটি টাকার এক কোটি ৬৯ লাখ ২৫ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি ৬৮ লাখ টাকার ৩৩ লাখ ৭৬ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০২টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭৬ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ৮৬৫৪ দশমিক ৪৩ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৫ দ