ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নতুন করদাতাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর প্রদানের ক্ষেত্রে তিন বছর তাদের কোনো প্রশ্ন করা হবে না। স্বেচ্ছায় যে কর দেবেন সেটাই গ্রহণ করবে এনবিআর।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর দপ্তরে ঢাকা ও নারায়ণগঞ্জের অভিজাত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
দেশের ১৫ কোটি মানুষের মধ্যে টিআইএনধারী করদাতার সংখ্যা (কর সনাক্তকরণ নম্বর) মাত্র ২২ লাখ উল্লেখ করে তিনি বলেন, "এদের মধ্যে সবাই আবার কর দেন না। এ অবস্থায় নতুন করদাতার সন্ধানে এনবিআরের পক্ষ থেকে সারা দেশে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে করের আওতা স
bdnews24