২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা মরিচের দাম হঠাৎ আরও বেড়েছে

রোজা সামনে রেখে আকস্মিকভাবে আরও বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচের পাশাপাশি বেড়েছে বেগুন, চিনি, আদার দামও। তবে ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার দাম আগের চেয়ে কিছু কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা সামনে রেখে আকস্মিকভাবে আরও বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচের পাশাপাশি বেড়েছে বেগুন, চিনি, আদার দামও। তবে ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার দাম আগের চেয়ে কিছু কমেছে। সোমবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে এ চিত্র। নিউ মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই দিন আগেও এর দাম ছিল ৬০ টাকা। খুচরা ব্যবসায়ী কাজী রফিকউল্লাহ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিক্রি করেছি ৬০ টাকা করে। আজ (সোমবার) ১০০ টাকা।" নিউ মার্কেটে বাজার করতে আসা আফরোজা বানু নামে এক গৃহিণী বলেন, "দুতিন দিন পর বাজার করতে এসে কাঁচামরিচ ও বেগুনের দাম দেখে হতভম্ব। দাম একলাফে এতো বাড়লো কেন, তা বুঝতে পারছি না।" রফিকউল্লাহর দোকানে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। শনিবার এর দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেছেন রফিকউল্লাহ। নিউ মার্কেটের এক কিলোমিটারের মধ্যে হাতিরপুল বাজারে বেগুনের দাম একই রকম হলেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ৮০ টাকা কেজি দরে। আব্দুস সাত্তার নামে ওই বাজারের এক খুচরা ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কারওয়ান বাজার থেকে ৭৫ টাকা কেজি দরে কিনে এনে ৮০ টাকায় বিক্রি করছি।" আদার দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে বলে জানান তিনি। চিনির দাম খুচরা বাজারে কেজি প্রতি তিন থেকে চার টাকা বাড়লেও পাইকাররা বলছেন দাম কমেছে। রাজধানীর বৃহত্তম পাইকারী বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, "গত এক সপ্তাহে প্রতি মন চিনির দাম ২০ টাকা কমেছে। আর স