২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবদানের জন্য ৮ নারী পুরসকৃত

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে পুরসকৃত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে পুরসকৃত করেছে সরকার। রোববার রাজধানীর একটি হোটেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল সফল নারী উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বর্ষসেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন চট্টগ্রামের ন্যাশনাল ট্রেনিং একাডেমি, ইরেক্ট-এর মালিক নিলীমা আক্তার চৌধুরী। ঢাকার এথনি ক্রাফট-এর মালিক তানিয়া ওয়াহাব ও রাজশাহীর প্রকাশ বুটিকস-এর মালিক নাসিমা খাতুন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন। বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে প্রথম হন গাইবান্ধার পল্লী বধু কল্যাণ সংস্থার মালিক মনোয়ারা তালুকদার। ঢাকার মেসার্স ইয়াদুন এন্টারপ্রাইজ-এর মালিক খালেদা আহমেদ দ্বিতীয় ও টাঙ্গাইলের হিমেল মাশরুম চাষ প্রকল্পের মালিক মির্জা মুর্শেদা আক্তার লিপি তৃতীয় স্থান পান। বর্ষসেরা নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকার ডেকর আইডিইই-এর প্রতিষ্ঠাতা আজিজা খাতুন, বরিশালের লিবার্টি টেইলার্স-এর প্রতিষ্ঠাতা সাহিদা বেগম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রথম স্থান অধিকারী উদ্যোক্তাদের এক লাখ, দ্বিতীয় স্থান অধিকারীকে পঞ্চাশ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। নারী উদ্যোক্তাদের প্রতি নীতি নির্ধারক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেতিবাচক মানসিকতা পরিবর্তন করতে হবে। এজন্য তিনি লৈঙ্গিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও রোকেয়া আফজাল রহমান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভিন মাহমুদ ও এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ড. ইয়ামিন আকবরী বক্তব্য দেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ জোরদার করতে হলে তাদের অবদানের স