ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটার বিষয়টি বাংলাদেশে এখনো তত জনপ্রিয় বা সহজলভ্য হয়ে না উঠলেও অনলাইনে রীতিমতো 'সুপার মার্কেট' খুলে বসেছে চরকা ডটকম (chorka.com)। শনিবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এ 'শপিং পোর্টাল'। তবে ক্রেতারা কেনাকাটার সুযোগ পাবেন আগামী ২ সেপ্টেম্বর থেকে।
চরকা কর্তৃপক্ষের দাবি, এটাই দেশের প্রথম অনলাইন সুপার মার্কেট। যে কোন অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের মতই তাদের ওয়েবসাইটে ক্রেডিট কার্ড ব্যবহার করে পছন্দমত পণ্যের অর্ডার দেওয়া যাবে যা পৌঁছে যাবে ক্রেতার দরজায়।
শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চরকা ডটকম লিমিটেডের উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, "আমাদের ব্যস্ত নগর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।"
চরকার পোর্টালে আপাতত তালিকাভুক্ত আউটলেট বা প্রতিষ্ঠানের সংখ্যা ২৫। পণ্য তালিকায় পোশাক, খাবার, বই থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী এমনকি ফুলও থাকছে। অনলাইন বলে কেনাকাটা করা যাবে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা।
চরকার বিপণন বিভাগের পরিচালক সজল হাজরা জানান, আপাতত পণ্যের দাম নেওয়া হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ডের তথ্য জানিয়ে অর্ডার দিলে স্বয়ংক্রিয়ভাবে দাম কেটে রাখা হবে। আর ক্রেতার অর্ডারমাফিক পণ্যটি পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়।
অবশ্য চরকার নিবন্ধিত গ্রাহকরা পণ্য হাতে পেয়েও দাম পরিশোধের সুবিধা পাবেন।
ভবিষ্যতে মোবাইল ফোনের মাধ্যমেও চরকায় কেনাকাটা করা যাবে বলে জানালেন হাজরা।
প্রাথমিকভাবে চরকার তালিকাভুক্ত ব্র্যান্ডগুলো হলো- অঞ্জন'স, দেশাল, ডাস্টবিন, ফিট অ্যান্ড এলিগেন্স, কে
bdnews24