২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স আনতে মোবাইল ব্যাংকিং চালুর নীতিগত সিদ্ধান্ত

প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফোনের এসএমএস (শর্ট ম্যাসেজ সার্ভিস) প্রক্রিয়ায় অর্থ পাঠানোর এ পদ্ধতিতে গ্রাহকদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে একটি খসড়া নীতিমালাও তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এ খসড়া নীতিমালার উপর লিখিত মতামত পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফোনের এসএমএস (শর্ট ম্যাসেজ সার্ভিস) প্রক্রিয়ায় অর্থ পাঠানোর এ পদ্ধতিতে গ্রাহকদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করতে একটি খসড়া নীতিমালাও তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এ খসড়া নীতিমালার উপর লিখিত মতামত পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মোবাইল ব্যাংকিং নিয়ে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে গভর্নর সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স দ্রুত দেশে আনতে মোবাইল ব্যাংর্কি চালুর চিন্তাভাবনা করছি আমরা। এ ব্যাপারে আইনি-কাঠামো তৈরি করতে বাংলাদেশ ব্যাংক একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। আজকের (মঙ্গলবার) বৈঠকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।" তবে বিষয়টি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে উল্লেখ করে তিনি বলেন, "আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে খসড়া নীতিমালার উপর লিখিত মতামত দেওয়ার জন্য সব ব্যাংক ও বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে। তাদেরমতামত পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" খসড়া নীতিমালায় উল্লেখযোগ্য দিকগুলো তিনি এখনই জানাতে রাজি হননি। গভর্নর বলেন, "প্রবাসীদের পাঠানো রেমিটেন্স যাতে কোনো অবস্থাতেই মার না যায় সে বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে নীতিমালায়।" বেসরকারি ব্যাংকের নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ কে সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের মোবাইল ব্যাংকিং সংক্রান্ত প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশ ব্যাংকের কথামতো আমরা ১০ সেপ্টেম্বরের মধ্যেই মতামত পাঠাব।" গত ২০০৭-০৮ অর্থ বছরে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি ) ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনার জন্য নানামুখি পদক্ষেপ গ্রহণের ফলে এ সফলতা এসেছে। তবে এখনও অনেক প্রবাসী অর্থ পাঠাতে অবৈধ হুন্ডির মাধ্যমের আশ্রয় নিচ্ছেন। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সময় বেশি লাগে এবং খরচও বেশি হয়- এ কারণে তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান। এ বিষয়টি বিবেচনায় রেখেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালুর বিষয়টি ভাবা হচ্ছে। এ পদ্ধতিতে গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে গভর্নর জানান। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ব্যাংকিং চালু করতে দুটি মোবাইল ফোন অপারেটর আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।" তিনি জানান, মোবাইল কোম্পানি দুটির আনুষ্ঠানিক প্রস্তাবের পর গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধিদল ফিলিপাইন সফর করে এসে ইতিবাচক রিপোর্ট দেয়। প্রবাসী ফিলিপিনোরা এসএএমএসের মাধ্যমে গ্রাহকদের কাছে রেমিটেন্স পাঠিয়ে ভালো ফল পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোবাইল ফোনে কোন পদ্ধতিতে রেমিটেন্স দেশে আসবে