২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের কারণে আরো ৪০ লাখ দারিদ্র্যসীমার নিচে: বিশ্বব্যাংক

সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে দাবি করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ বিনয় স্বরূপ এ তথ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে দাবি করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ বিনয় স্বরূপ এ তথ্য দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংক কার্যালয়ে 'বাংলাদেশে খাদ্য সঙ্কটের প্রভাব'-শীর্ষক এক কর্মশালায় বক্তব্য দেন বিনয় স্বরূপ। বিশ্বব্যাংক আবাসিক প্রতিনিধি জিয়েন জু এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে তাদের একটি নতুন রিপোর্ট উদ্ধৃত করে বিনয় স্বরূপ বলেন, "শেষ পর্যায়ে থাকা ঐ রিপোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ৬ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় ২০০৫-৬ থেকে ২০০৭-০৮ পর্যন্ত বাংলাদেশে দারিদ্র্যের হার ৫ শতাংশ পয়েন্টের মতো কমেছে। তবে সা