ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণীর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) দায়িত্ব পালনে ব্যর্থ হলে এক মাসের নোটিশে তাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ব্যবস্থাপক সাদিক আহমেদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর ব্যাংক তিনটিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংকগুলোর সার্বিক অবস্থার উন্নয়নে তাদের কিছু লক্ষ্যমাত্রাও ঠিক করে দেয়া হয়েছে। এরপর ছয় মাস পেরিয়ে গেছে। তাদের কর্মকাণ্ড পর্যালোচনা করতে ধারাবাহিক বৈঠক হচ্ছে।"
উপদেষ্টা বলেন, "ব্যাংকগুলো বেশির ভাগ লক্ষ্যমাত্রাই পূরণ করেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হতে পারেনি। তবে ২০০৭ এর জুনের তুলনায় ২০০৮ এর জুনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।"
তিনি বলেন, "ব্যাংকগুলোর উন্নতির জন্যই সিইও নিয়োগ দেয়া হয়েছে। ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারলে এক মাসের নোটিশে তাদের বরখাস্ত করা হবে।"
আজিজুল ইসলাম জানান, এ তিন ব্যাংকের প্রধান সমস্যা খেলাপী ঋণ। সার্বিকভাবে ঋণ আদায় পরিস্থিতি খারাপ না হলেও সা
bdnews24