ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্হিবিশ্বে ভাবমূর্তিকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অনেক কিছু অর্জনের পরও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের 'তলাবিহীন ঝুড়ি' বলা হয়। এ অভিযোগ যে সত্য নয়- তা আমরা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, "বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের প্রধান সমস্যা 'ইমেজ'। সা
bdnews24