২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজিবাজারে টানা দরপতন চলায় মঙ্গলবার বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। উদ্বিগ্ন বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতায় বাজারে সপ্তম দিনের মতো সূচকের পতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টানা দরপতন চলায় মঙ্গলবার বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। উদ্বিগ্ন বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতায় বাজারে সপ্তম দিনের মতো সূচকের পতন হয়েছে। চাঙ্গাভাবে দিন শুরুর পর বেলা ১১টার দিকে সয়চকে পতন শুরু হয়। এতে লেনদেনকারীদের একটি দল ক্ষুদ্ধ হয়ে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের প্রধান সড়কে নেমে আসে। বিক্ষোভকারীদের একটি অংশ ডিএসইর প্রধান কর্মকর্তার সঙ্গে দেখা করে 'অল্প সময়ের মধ্যে অনেকবার সিদ্ধান্ত পরিবর্তন' না করার আহ্বান জানায়। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ডিএসই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, "আজকের (মঙ্গলবারের) এই বিক্ষোভের ঘটনায় বাইরের শক্তির হাত রয়েছে।" বাজার স্বাভাবিক ও পরিপক্ব আছে উল্লেখ করে বাজারের ওঠা-নামায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "পুঁজিবাজারে ঝুঁকি থাকবেই, এটা বাজারের বৈশিষ্ট্য। এছাড়া সা