ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বে খাদ্য, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দরিদ্র জনগোষ্ঠী। খাদ্য কেনার মতো যথেষ্ট অর্থ সঞ্চয় করতে না পেরে ন্যুনতম খাদ্য চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বিমসটেক এর সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দারিদ্র্য বিমোচন সংক্রান্তসভার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
বিমসটেক বঙ্গোপসাগরীয় কয়েকটি দেশের জোট যার পুরো নাম 'বে-অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন'।
মির্জ্জা আজিজ বলেন, "সা
bdnews24