২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কুইকফিল' নামে সিএনজি স্টেশন চেইন চালু করলো রহিমআফরোজ

যানবাহন মালিকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে 'রহিমআফরোজ' 'কুইকফিল' নামে সিএনজি রিফুয়েলিং স্টেশন চেইন চালু করলো। প্রাথমিকভাবে টঙ্গী, তেজগাঁও, বিশ্বরোড ও মানিকগঞ্জে চারটি স্টেশনে 'কুইকফিল' এর শাখা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহন মালিকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে 'রহিমআফরোজ' 'কুইকফিল' নামে সিএনজি রিফুয়েলিং স্টেশন চেইন চালু করলো। প্রাথমিকভাবে টঙ্গী, তেজগাঁও, বিশ্বরোড ও মানিকগঞ্জে চারটি স্টেশনে 'কুইকফিল' এর শাখা থাকবে। সোমবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কুইকফিলের লোগো উন্মোচন করেন রহিম আফরোজ গ্র"পের চেয়ারম্যান আফরোজ রহিম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকায় কুইকফিল স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কোন প্রভাব পড়বে না। এছাড়া ইলেকট্রনিক বিলিং সিস্টেমও রয়েছে এতে। অনুষ্ঠানে চেয়ারম্যান আফরোজ রহিম জানান, অচিরেই কুইকফিল ফ্র্যানচাইজ চালু করা হবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, "সিএনজি স্টেশনগুলোতে গ্যাস রিফিলের সেবার মান নিয়ে কেউ চিন্তা করছে না। গ্রাহকরা যেন প্রতারিত না হয় সেজন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। এ ছাড়া পরিমাণমতো গ্যাস না দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।" রহিমআফরোজ গ্র"পের পরিচালক মুদাসসির মঈন বলেন, দেশে প্রায় এক লাখ ৩৪ হাজার যানবাহন সিএনজিতে চলাচল করলেও গ্যাস স্টেশন রয়েছে মাত্র আড়াইশ'র মতো। এসব গ্যাস স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে প্রায়ই বিরাট লাইন পড়ে যেতে দেখা যায়। এসব ভোগান্তি এড়ানোর জন্য রহিম আফরোজের কুইকফিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/১৮৩৬ঘ.