বাগেরহাট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের চিংড়িচাষীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাদের প্রতি সরকারের কোন নজর নেই। ঘূর্ণিঝড় সিডরের আঘাতে শরণখোলা ও মোড়েলগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় গলদা চিংড়ি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা সরকারের কাছ থেকে কোন সাহায্য পাননি।
চাষীরা অভিযোগ করেন, সরকার শুধু চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা মালিকদের সহায়তা দিচ্ছে। এ বৈষম্য দূর না হলে চিংড়ি শিল্প বিকশিত হবে না বলেও তারা মনে করেন।
শনিবার বাগেরহাটে 'বাগদা চিংড়ি চাষ প্রযুক্তি স
bdnews24