ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নীতির সঙ্গে কোনো কারণে মতপার্থক্য হলে তার জের ধরে দেশের জন্য ক্ষতিকর বক্তব্য না দিতে ব্যবসায়ীদের অনুরোধ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর পূর্বানী হোটেলে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তিপ্রদান অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরকারের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সে মতপার্থক্যের কারণে দেশের যাতে ক্ষতি না হয় সে বিষয়টি সবার বিবেচনায় রাখতে হবে।
'ব্যাংকগুলোতে তারল্য সঙ্কট' বা '৫০০ টাকার নোট প্রত্যাহার' এর বিষয়ে স
bdnews24