ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে ১৩০ কোটি ডলার করে ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দণি এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল।
সোমবার বিকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকের পর প্যাটেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান।
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগও বাংলাদেশের জন্য বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। গত বছর বন্যা ও ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের মারাত্মক তি হয়েছে। এসব বিবেচনায় আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংক।"
প্যাটেল জানান, ২০০৮-২০০৯, ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশকে ১৩০ কোটি ডলার করে ঋণ সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, "গত ৫ বছর বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে এবার নিয়ে মোট ১৫ বার আমি বাংলাদেশে এসেছি। আগামী জুলাইয়ে আমি অবসরে যাব। বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসাবে বাংলাদেশে এটা আমার শেষ সফর।"
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৈঠক শেষে বলেন, "প্রফুল সি প্যাটেল বাংলাদেশের ভালো বন্ধু। ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের সহায়তা বাড়াতে তিনি বড় ভূমিকা রেখেছেন। বাংলাদেশে এটা তার বিদায়ী সফর। বৈঠকে আমি তাকে বাংলাদেশের প থেকে অভিনন্দন জানিয়েছি।"
আজিজুল ইসলাম বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে তিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলারের যে তহবিল করেছে তা থেকে বাংলাদেশ যেন বড় অংকের সহায়তা পায় সে জন্য আমরা প্রফুল সি প্যাটেলের সহায়তা চেয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআরএফ/জেকে/এমএ/১৮০৭ ঘ.
bdnews24