রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে ২০০৮ সালের জন্য দেশের ২২ জনকে 'বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-শিল্প)' মনোনীত করেছে সরকার।
প্রাথমিকভাবে ৪৪ জনকে সিআইপির জন্য মনোনীত করা হলেও ঋণ ও কর খেলাপি হওয়ায় বাদ পড়েছেন ২২ জন। আর চূ[ড়ান্ত মনোনীতদের মধ্যে প্রধান উপদেষ্টার শিল্প মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী নিজেও রয়েছেন।
রোববার শিল্প মন্ত্রণালয়ে সাদামাটা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে পরিচয়পত্র তুলে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল। তবে অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। আর কোনও টিভি ক্যামেরাও ছিলো না।
সিআইপিদের মধ্যে দুটি পরিবারের দুজন করে চার জন রয়েছেন। এরা হলেন, প্রাণ গ্র"পের আমজাদ খাঁন চৌধুরী এবং তার ছেলে আহসান খান চৌধুরী। অন্য দুজন হলেন, বিআরবি গ্র"পের মো. মজিবর রহমান ও তার জামাতা মো. মিজবার রহমান।
নতুন সিআইপির মধ্যে এক জন মাত্র নারী রয়েছেন। তিনি হলেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির (ডাব্লিওইএবি) সভাপতি নাসরিন আওয়াল মিন্টু। নাসরিন আওয়াল এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর স্ত্রী।
সিআইপির তালিকায় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, সিসিসিআই, এফআইসিসিআই, বিসিআই, নাসিব, বিটিএমএ- এর প্রধানরা রয়েছেন।
তবে এফবিসিসিআই সভাপতি আনিসুল হকসহ কয়েক জন অনুষ্ঠানে ছিলেন না।
২২ সিআইপির মধ্যে সাত জনকে পদাধিকারবলে, আট জনকে বৃহৎ শিল্পের জন্য, পাঁচ জনকে মাঝারি শিল্পের জন্য এবং দুই জনকে ুদ্র শিল্পের জন্য নির্বাচিত করা হয়েছে।
সিআইপিরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং চিকিৎসাসহ রাষ্ট্রীয় বিেিভেন্ন ত্র আগামী এক বছরের জন্য বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।
পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব জামিল বলেন, "আমরা প্রাথমিকভাবে ৪৪ জনের নাম চূড়ান্ত করেছিলাম। কিন্তু সিআইপি হওয়ার জন্য কর ও ঋণ খেলাপি হওয়া যাবে না। এছাড়া বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ছাড়পত্র লাগে। সব কিছু মিলিয়ে চূড়ান্তভাবে অন্য ২২ জনকে আমরা সিআইপি নির্বাচিত করতে পারিনি।"
তিনি বলেন, "শিল্প মন্ত্রণালয় থেকে গত ছয় বছর সিআইপি নির্বাচিত করা হয়নি। এবার আমরা উদ্যোগ নিয়ে করেছি। পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার এসে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী বছর জানুয়ারিতেই সিআইপি নির্বাচিত করা হবে।"
শিল্পে অবদানের জন্য জাতীয় পদক দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে মাহবুব জামিল বলেন, "সঙ্গীত, সাহিত্য, ক্রীড়াসহ বর্তমানেিে ১৪টে ত্র রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও শিল্প উদ্যোক্তাদের কোনও রাষ্ট্রীয় পদক দেওয়া হয় না। এ বিষয়ে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীতে সম্ভবত শিল্প উদ্যোক্তাদেরও রাষ্ট্রীয় পদক দেওয়া হবে।"
পদাধিকার বলে মনোনীত সিআইপিরা হলেন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি এ এ শহিদ, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিঅ্যান্ডআই) সভাপতি অলিউর রহমান ভূঁঞা, চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নূরুল গনী শোভন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আব্দুল হাই সরকার এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির (ডাব্লিওইএবি) সভাপতি নাসরিন আওয়াল মিন্টু।
বৃহৎ শিল্পের আট জন সিআইপি হলেন, দেশবন্ধু সুগার মিলসের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে প্রতিষ্ঠানের উপদেষ্টা) মসিহ্ উল করিম, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আলী হুসাইন আকবর আলী, ইপিলিয়ন গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল-মামুন, জালাল আহমেদ স্পিনিং মিলসের চেয়ারম্যান মো. শাহজাহান, এফ এস সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ গোলাম ফারুক, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক আহসান খান চৌধুরী এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামিল।
মাঝারি শিল্পের পাঁচ জন সিআইপি হলেন, প্রাণ ফুডসের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খাঁন চৌধুরী, বিআরবি পলিমারের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, সাগর গার্মেন্টসের পরিচালক মো. নুরুল হক, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান এবং এমপি সুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক এম মিরাজ হোসেন।
ুদ্র শিল্পের দুইজন সিআইপি হলেন, এমবিএম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান এবং তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল।
মাহবুব জামিল উদ্যোক্তাদের উত্তরবঙ্গে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, "যমুনা সেতু হওয়ার পরও উত্তরবঙ্গে শিল্প প্রতিষ্ঠান তেমন একটা গড়ে উঠছে না। অথচ সেখানে অপোকৃত সস্তায় শ্রমিক ও জমি পাওয়া যায়।"
উত্তরবঙ্গে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য সরকার ট্রাক ভাড়া কমানোর বিষয়টি চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
সিআইপির পরিচয়পত্র পাওয়ার পর দেশবন্ধু সুগার মিলসের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, "প্রতিবছর এ ধরনের স্বীকৃতি দিলে শিল্প উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে।"
শিল্পের স্বার্থে ব্যাংক ঋণের সুদের হার কমানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
নাসরিন আওয়াল মিন্টু বলেন, "নারী উদ্যোক্তাকে সিআইপি নির্বাচিত করায় দেশের সব নারী উদ্যোক্তাই প্রণোদনা পাবেন। তবে তাদের আরও উৎসাহিত করতে নারীদের জন্য ব্যাংক চালু করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আমি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮২৭ ঘ.
bdnews24