২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ব ব্যাংক আগামী ২০০৮-০৯ বছরে বাংলাদেশকে ৩২ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ব ব্যাংক আগামী ২০০৮-০৯ বছরে বাংলাদেশকে ৩২ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে। সুশাসন, আর্থিক নীতিমালা ও জ্বালানি খাতের সংস্কার কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বাজেট সহায়তার অংশ হিসেবে দু'টি কার্যক্রমের আওতায় এ সহায়তা দেবে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। মঙ্গলবার ওয়াশিংটনে বিশ্ব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশকে এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২০ মিলিয়ন মার্কিন ডলারের এ সহায়তার মধ্যে ২০০ মিলিয়ন ডলারের ক্রান্তিকালীন সহায়তা ঋণ ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটের ওপর চাপ কমাতে সাহায্য করবে । ২০০৭ সালের উপর্যুপরি বন্যা আর ঘূর্ণিঝড় সিডরের আঘাত এবং আর্ন্তজাতিক বাজারে ক্রমবর্ধমান দ্রব্য মূল্য, বিশেষ করে তেল, খাদ্য, ও সারের মূল্যবৃদ্ধির ফলে বিপর্যস্ত অর্থনীতির ওপর চাপ কমানোই এই বরাদ্দের উদ্দেশ্য। এ সাহায্যের ফলে বাংলাদেশ সরকার তার আর্থিক ভারসাম্য অক্ষুণ