২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এডিবির নতুন প্রধান হচ্ছেন পল হেইটেন্স

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রধান হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক পল হেইটেন্স। তিনি বর্তমানে নেপালে ব্যাংকটির আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে যোগ দিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রধান হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক পল হেইটেন্স। তিনি বর্তমানে নেপালে ব্যাংকটির আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে যোগ দিতে পারেন। এডিবি'র দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক কোনিও সেনগার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধির সঙ্গে সোমবার বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের পল হেইটেন্সের বাংলাদেশে যোগ দেওয়ার তথ্য জানান। প্রতিনিধি দলটিতে পল হেইটেন্সও ছিলেন। সচিবালয়ে দলটির সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা পল হেইটেন্সের সঙ্গে কিছুক্ষণ একান্ত বৈঠক করেন। অর্থ উপদেষ্টা বলেন, "পল হেইটেন্স এডিবি বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্যই আমরা দুজন একান্তে কিছু সময়ের জন্য বৈঠক করেছি।" নাম প্রকাশ না করার শর্তে এডিবি ঢাকা অফিসের এক কর্মকর্তা সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল হাইটেন্স জুলাই মাসের প্রথম দিকে বাংলাদেশে এডিবি'র দায়িত্ব নেবেন।" এডিবি'র বর্তমান আবাসিক প্রতিনিধি হুয়া দু'র মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০৩৮ ঘ.