ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম) - ৩০ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে প্রস্তাবিত ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বাস্তবায়নের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
২০০৮-০৯ অর্থবছরের বাজেটের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির (বিইএ) সভাপতি ড. খলিকুজ্জামান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিপুল ঘাটতি বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা।"
তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটের মাত্র ৫৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাজেটের বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই দেশের রাজনৈতিক পরিস্থতির ওপর নির্ভর করে। ডিসেম্বরে দেশে নির্বাচন থাকায় নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নের গতিও ধীর হয়ে যাবে।
বিশ্বজুড়ে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে জানিয়ে খলিকুজ্জামান বলেন, "খাদ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যুক্তরাষ্ট্রে ঋণ ও সুদের হার নিয়ে সা
bdnews24