২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক বাড়ছে সিগারেটের ওপর

নতুন অর্থবছরের বাজেটে সিগারেট ও সিগারেট উৎপাদনের কাঁচামালের ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে সিগারেট ও সিগারেট উৎপাদনের কাঁচামালের ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এ প্রস্তাব করেন। তিনি বলেন, "জনস্বাস্থ্যের স্বার্থে সিগারেট উৎপাদনের কাঁচামাল ও এর ওপর ৬০ শতাংশ সম্পূরক শুল্ক এবং এর প্যাকেট তৈরিতে ব্যবহৃত কাগজের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/২১০৩ ঘ.