২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৭ শতাংশের বেশি

২০০৮-০৯ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষাখাতে ৬ হাজার ৪০৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় ৭ শতাংশের বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষাখাতে ৬ হাজার ৪০৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় ৭ শতাংশের বেশি। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসের অনুন্নয় ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪৩ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি টাকা। ২০০৭-০৮ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৫ হাজার ৯৫১ কোটি টাকা। সোমবার অর্থউপদেষ্টা ২০০৮-০৯ অর্থবছরের জন্য মোট ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/২০৩৯ ঘ.