২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটার সামগ্রির রেয়াতি শুল্কহার কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব

২০০৮-২০০৯ অর্থ বছরের বাজেটে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রির ওপর বিদ্যমান রেয়াতি শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোন ছাড়া টেলিযোগাযোগ অবকাঠামো উপখাতকে কর অবকাশের অর্ন্তভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-২০০৯ অর্থ বছরের বাজেটে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রির ওপর বিদ্যমান রেয়াতি শুল্কহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোন ছাড়া টেলিযোগাযোগ অবকাঠামো উপখাতকে কর অবকাশের অর্ন্তভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সোমবার অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাজেট বক্তৃতায় বলেন, "কম্পিউটার সফটওয়ার তৈরি, ডাটাপ্রসেসিং, ডাটা এন্ট্রি এবং কলসেন্টারের ব্যবসা থেকে আয়কে ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত করমুক্ত রাখা প্রস্তাব করছি।" এছাড়া কম্পিউটারের সাধারণ অবচয় হার ২০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণ করা, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার আমদানীর ক্ষেত্রে উৎসে আয়কর ও মূল্য সংযোজন কর বাদ দেয়ারও প্রস্তাব করছেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, "বিনিয়োগ বৃদ্ধির সুবিধার জন্য আইটি সমমূলধন তহবিলে চলতি বছরের মতো আগামী অর্থ বছরেও ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।" নতুন অর্থ বছরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ৪৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত অর্থ বছরে এর পরিমাণ ছিল ১২৭০ কোটি টাকা। কোম্পানি হওয়ার কারণে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে অনুন্নয়ন ব্যয় থেকে বাদ দেওয়া হয়েছে। আর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ২৬২ কোটি টাকা বরদ্দের প্রস্তাব রাখা হয়েছে। উপদেষ্টা বলেন, "মোবাইল ফোনসহ টেলিফোন সুবিধা স