ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সোমবার বিকাল ৩টায় শুরু হওয়া অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্র্রচার করছে।
প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। তবে বড় ধরনের কোনো দুর্যোগ না আসলে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএআর/এমআই/জেকে/১৫০২ ঘ.
bdnews24