২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষদিনে পুঁজিবাজারে লেনদেন কমলেও বেড়েছে সূচক

প্রথম দিনের কথা বাদ দিলে পুরো সপ্তাহ জুড়ে ঢাকার পুুঁজিবাজারে লেনদেন ছিল বেশ রমরমা। সঙ্গে সূচকেও ছিল গতি। এ সপ্তাহের প্রায় প্রতিদিনই বাজারে লেনদেনের অঙ্ক তিনশ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে বৃহস্পতিবার আগের লেনদেনে রাশ পড়লেও বেড়েছে সূচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিনের কথা বাদ দিলে পুরো সপ্তাহ জুড়ে ঢাকার পুুঁজিবাজারে লেনদেন ছিল বেশ রমরমা। সঙ্গে সূচকেও ছিল গতি। এ সপ্তাহের প্রায় প্রতিদিনই বাজারে লেনদেনের অঙ্ক তিনশ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে বৃহস্পতিবার আগের লেনদেনে রাশ পড়লেও বেড়েছে সূচক। এদিন বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিভিন্ন ব্যাংকের শেয়ারের দাম কমলেও বীমা, মিউচুয়াল ফান্ড ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশ আগ্রহ ছিল। পুঁজিবাজার বিশেষজ্ঞ ইয়েওয়ার সাইদ বলেন, "লেনদেনের তালিকা দেখে মনে হচ্ছে- এখন বিনিয়োগকারীরা শুধু নির্দিষ্ট কিছু শেয়ারের দিকেই ঝুঁকছেন না। যা বাজার সম্পর্কে তাদের বিচক্ষণতার পরিচয় দেয়।" তবে কিছু শেয়ার এখনো অযৌক্তিকভাবে বেশ ঊর্ধ্বমুখী বলেও মন্তব্য করেন এইমস অব বাংলাদেশের এই প্রধান নির্বাহী। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩১৫৪ দশমিক ১৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ২৬৭৪ দশমিক ৮১ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৫৮০ দশমিক ০৭ পয়েন্ট হয়। এদিন ডিএসইতে ৪৪৬ কোটি টাকার ২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৩০৭টি শেয়ার লেনদেন হয়। লেনদেনকৃত ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৩টির এবং ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এইমস ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ২৮ টাকা ২৮ পয়সা। এর পরে থাকা গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৯১ টাকা ৫০ পয়সা হয়। এছাড়া লঙ্কা-বাংলার শেয়ারের দাম ১০ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২১০ টাকা ৯০ পয়সায় পৌঁছে। লেনদেন বেড়ে যাওয়ায় বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৮৮ টাকা ৪০ পয়সা হয়েছে। অন্যদিকে, স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৩৪ শতাংশ কমে ৫২৭৩ টাকা ৭৫ পয়সা হয়। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ফিনান্স ও এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস- এর শেয়ারের দাম বেড়েছে। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় কমেছে এবি ব্যাংক ও আইপিডিসি'র শেয়ারের দাম। ভালো মানের শেয়ারের দাম পড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকও পড়েছে। এ বাজারে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে ৯৩৩৪ দশমিক ৯০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক এক দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে হয়েছে ৬০৩২ দশমিক ৫৯ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৭৮ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে ৮০৯৭ দশমিক ৪৭ পয়েন্ট হয়। সিএসইতে এদিন ৬৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকার ৫৭ লাখ ৩ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন হয়। এরমধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৬টির দাম কমেছে এবং চারটির দাম ছিল অপরিবর্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/১৯১৯ ঘ.