২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহা ও স্টিল স্ক্র্যাপ আমদানি অবাধ হলো

দাম সহনীয় পর্যায়ে রাখতে রড উৎপাদনের প্রধান কাঁচামাল লোহা ও স্টিল স্ক্র্যাপের আমদানি অবাধ করেছে সরকার। বিদ্যমান আমদানি নীতি সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম সহনীয় পর্যায়ে রাখতে রড উৎপাদনের প্রধান কাঁচামাল লোহা ও স্টিল স্ক্র্যাপের আমদানি অবাধ করেছে সরকার। বিদ্যমান আমদানি নীতি সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে স্বীকৃত স্ক্র্যাপ ব্যবহারকারী শিল্প প্রতিষ্ঠান স্ক্র্যাপ আমদানি করতে পারত। কিন্তু এখন আমদানি নীতি সংশোধন করে বাণিজ্যিক ভিত্তিতে যে কারো জন্য স্ক্র্যাপ আমদানি অবাধ করা হয়েছে। এছাড়া পুরানো জাহাজ আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণের বাধ্যবাধকতাও রহিত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়। এর ফলে এখন থেকে যে কেউ 'স্ক্র্যাপ ভেসেল' আমদানি করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২০২৫ ঘ.