২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের সাতটি নতুন ঋণ প্রকল্প

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সুবিধা দিতে সাতটি নতুন ঋণ প্রকল্প ঘোষণা করেছে এবি ব্যাংক। পাশাপাশি আমানতকারীদের জন্য তিনটি নতুন সঞ্চয় প্রকল্পও চালু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, ০১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সুবিধা দিতে সাতটি নতুন ঋণ প্রকল্প ঘোষণা করেছে এবি ব্যাংক। পাশাপাশি আমানতকারীদের জন্য তিনটি নতুন সঞ্চয় প্রকল্পও চালু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। রোববার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এ তথ্য জানান। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী বলেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য- গতি, প্রসার, দ্বিগুন, অপরাজিতা, ও সাথী, ছোটপুঁজি ও উদ্যোগ নামে সাতটি ঋণ প্রকল্প চালু করেছে এবি ব্যাংক। এছাড়া আমানতকারীদের চাহিদার ভিত্তিতে ত্রৈমাসিক মুনাফা হিসাব, অগ্রিম মুনাফাপত্র ও মিলিয়নিয়ার স্কিম একাউন্ট নামে তিনটি নতুন সঞ্চয় প্রকল্পও চালু করা হয়েছে। তিনি বলেন, "এই নতুন প্রকল্পগুলো গ্রাহক-জনপ্রিয়তা পাবে এবং সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণে গ্রাহকদের আকৃষ্ট করবে। প্রকল্পগুলোর প্রতিটিতে গ্রাহকদের মাঝে সহজ শর্তে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে যা তারা সুবিধা মত কিস্তিতে তিন বছরে পরিশোধ করতে পারবেন।" সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, ফারুক মঈনউদ্দিন, শামীম এ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/টিএইচ/এমএইচবি/২০৪২ ঘ.