২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে কমছে তৈরি পোশাকের দাম

আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে সব পণ্যের দাম বাড়লেও তৈরি পোশাকের দাম কমেছে। এক বছরের ব্যবধানে দেশের বিভিন্ন ধরনের তৈরি পোশাকের গড় মূল্যসূচক কমেছে ২ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ২০০৬ সালের শেষের দিকে বাংলাদেশের ২ দশমিক ৪ ডজন তৈরি পোশাক রপ্তারির অর্থ দিয়ে এক ব্যারেল জ্বালানি তেল আমদানি করা যেতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে সব পণ্যের দাম বাড়লেও তৈরি পোশাকের দাম কমেছে। এক বছরের ব্যবধানে দেশের বিভিন্ন ধরনের তৈরি পোশাকের গড় মূল্যসূচক কমেছে ২ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, ২০০৬ সালের শেষের দিকে বাংলাদেশের ২ দশমিক ৪ ডজন তৈরি পোশাক রপ্তারির অর্থ দিয়ে এক ব্যারেল জ্বালানি তেল আমদানি করা যেতো। এখন ওই পরিমাণ তেল আমদানির খরচ যোগাতে রপ্তানি করতে হয় ৪ দশমিক ৩ ডজন পোশাক। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের দাম গত দেড় বছরে অনেক কমে গেছে। এ কারণে অর্থনীতিও বেশ চাপের মধ্যে পড়েছে। বাণিজ্য ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরে এ ঘাটতি সাতশ কোটি ডলারে পৌঁছাতে পারে।" তিনি জানান, বোরোর বাম্পার ফলনের কারণে আগামী কয়েক মাসে চাল আমদানি হয়তো কমবে। কিন্তু জ্বালানি ও ভোজ্য তেল এবং গুঁড়ো দুধসহ অন্য সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতির বর্তমান নেতিবাচক ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, এক বছর আগে এক ডজন শার্ট রপ্তানি করে ৫০ ডলার পাওয়া যেতো। এখন পাওয়া যাচ্ছে সাড়ে ৪২ থেকে ৪৩ ডলার। সা