ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আগামী বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণা থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
এছাড়া দ্রব্যমূল্য কমাতে ও মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে নতুন বাজেটে বিভিন্নমুখী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার রাতে 'কেমন বাজেট চাই' শীর্ষক এক আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।
বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এনটিভি রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি স
bdnews24